Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বিজিবি: আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি

Md. Sah Alam by Md. Sah Alam
ফেব্রুয়ারি ২, ২০২৬
in বান্দরবান
Reading Time: 1 min read
0
Press briefing BGB

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি, অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন(৫৭ বিজিবি) । একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

Meeting with journalist
সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ সময়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

BGB Alikadam
নির্বাচনকে ঘিরে বিজিবির সতর্ক অবস্থায়

বিজিবি জানায়, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে বিজিবি। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচন দায়িত্বে নিয়োজিত রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে।

বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সংসদীয় আসন ৩০০-বান্দরবান এলাকায় আলীকদম ও লামা উপজেলার ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করা হচ্ছে।

এছাড়া সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী নিরাপত্তায় যুক্ত থাকবে বিজিবির বিশেষায়িত কেএন-৯ (K-9) ডগ স্কোয়াড ইউনিট। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত রয়েছে।

নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় সকল বিজিবি সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং মহড়া অনুশীলনের মাধ্যমে বাহিনীর পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ।

Tags: জাতীয়ত্রয়োদশনির্বাচনবিজিবিসর্বোচ্চ প্রস্তুতিসংসদ
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

বান্দরবান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP
বান্দরবান

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football
জাতীয়

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Next Post
Alikadam

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Alikadam

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?