Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

Md. Sah Alam by Md. Sah Alam
এপ্রিল ১০, ২০২৬
in বান্দরবান
Reading Time: 1 min read
0
আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

প্রতীকী ছবি, দূর্গম এলাকার চিত্র

নিজস্ব প্রতিবেদক, আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আলীকদম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত থোওয়াই অং ম্রো কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেম্পা কারবারি পাড়ার বাসিন্দা। তার পিতার নাম থংওয়াই ম্রো।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থোওয়াই অং ম্রো। পরে শিক্ষকরা তাকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে আলীকদম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে তার গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি হয়েছিল। সে সময় চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার হোস্টেলে ফিরে আসে।

কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, “অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হোস্টেলে অবস্থানকালে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার আগেই  তার মৃত্যু হয়।”

এদিকে, আলীকদম সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর পর আলীকদম সরকারি হাসপাতালে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং স্থানীয় ইউপি সদস্যদের কাছে শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, কুরুকপাতা ইউনিয়ন আলীকদম সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে সরকারি কোনো ক্লিনিক বা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় স্থানীয়দের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ঘটনা আবারও ওই অঞ্চলের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

Tags: আলীকদমকুরুকপাতাশিক্ষার্থীর মৃত্যুহৃদযন্ত্র
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব
বান্দরবান

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

এপ্রিল ২২, ২০২৬
বান্দরবান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP
বান্দরবান

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
Next Post
আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

No Result
View All Result

সর্বশেষ

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

এপ্রিল ২২, ২০২৬
আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?