Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জনগণই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চেতনায় বাংলাদেশের মানুষ জাগ্রত হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে তারা আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Bibartan Post by Bibartan Post
সেপ্টেম্বর ১৬, ২০২৩
in রাজনীতি
Reading Time: 1 min read
0
মুক্তিযোদ্ধের চেতনা

ঢাকা, (বাসস) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুক্তিযুদ্ধের বিজয়কে বিকৃত করার বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের জনগণই আগামীতেও দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, একজন শিল্পীর চিত্রকলা হৃদয় দিয়ে বোঝা যায় এবং তা একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং চেতনাকে জাগ্রত করে।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চেতনায় বাংলাদেশের মানুষ জাগ্রত হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে তারা আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে “১৯৭৩-২০২৩ রেট্রোস্পেকটিভ” শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাসব্যাপী প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের আঁকা প্রায় ১৪০টি নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনীকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের প্রকৃতি, দেশের জনগণের অবস্থা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণ, বিশেষ করে বাংলাদেশের তরুণ-তরুণীদের সামনে তুলে ধরছে।
তিনি আরো বলেন, জনগণ এই প্রদর্শনীর মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিল্পীর অনুভূতি জানার পাশাপাশি তার অনেক দুর্লভ চিত্রকর্ম দেখার সুযোগ পাবেন।
তিনি আরো বলেন, “আমি মনে করি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মাসব্যাপী প্রদর্শনীর সফলতা কামনা করে তিনি বলেন, শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মনে হয় তিনি এখনও একজন মুক্তিযোদ্ধা, কারণ তার শিল্পকর্ম মুক্তিযুদ্ধের চিন্তা ও চেতনাকে প্রতিফলিত করে, যা আমাকে আরও অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় শাহাবুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ তিনি তার শিল্পকর্ম ও চিত্রকর্মের মাধ্যমে সারা বিশ্ব থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
এর আগে প্রধানমন্ত্রী ফিতা কেটে রেট্রোস্পেকটিভ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীতে প্রদর্শিত চিত্রকর্মগুলোও পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ‘শাহাবুদ্দিন, এ রেট্রোস্পেকটিভ ১৯৭৩-২০২৩’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক খলিল আহমেদ, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয়।
চিত্রকর্ম মানুষের হৃদয় ছুঁয়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পকর্ম মানুষের মধ্যে দেশপ্রেম ও চেতনা জাগ্রত করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের তরুণ প্রজন্মের মতিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস মুছে দেয়া হয়েছিল।

তিনি বলেন, তধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসতে শুরু করেছে, যা একটি বড় অর্জন।
তিনি আশা প্রকাশ করেন, প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে জনগণের হৃদয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর চিত্রশিল্পী হিসেবে শাহাবুদ্দিন আহমেদের অবদানের কথাও স্মরণ করেন।
বক্তব্য প্রদানকালে শাহাবুদ্দিন আহমেদ আবেগাপ্লুত কন্ঠে বঙ্গবন্ধুর প্রতি তার অনুরাগ ও জাতির পিতার স্মৃতির কথা বর্ণনা করেন। তিনি শ্রোতাদের আরও বলেন, কীভাবে বঙ্গবন্ধু তাকে স্বাধীনতার পর ফ্রান্সের প্যারিসে পাঠিয়েছিলেন যা তার আজকের অবস্থানে পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল।

Tags: জনগনবাংলাদেশমুক্তিযুদ্ধ
Bibartan Post

Bibartan Post

আরো পড়ুন

Sasing pru Jari
জাতীয়

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
মুজিবুল হক চুন্নু
জাতীয়

আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি:মুজিবুল হক চুন্নু

নভেম্বর ২১, ২০২৩
বীর বাহাদুর
বান্দরবান

পার্বত্যমন্ত্রীর আলীকদমে উন্নয়ন কাজের উদ্বোধনঃমানবিক সহায়তা প্রদান

সেপ্টেম্বর ১, ২০২৩
Next Post
আলীকদমে “জাতীয় স্থানীয় সরকার দিবস”পালিত ” উন্নয়ন মেলা উদ্বোধন

আলীকদমে "জাতীয় স্থানীয় সরকার দিবস"পালিত " উন্নয়ন মেলা উদ্বোধন

আগুনে পুড়ে গেছে মাতামুহুরী রেঞ্জ অফিসের স্টাফ কোয়ার্টা

আগুনে পুড়ে গেছে মাতামুহুরী রেঞ্জ অফিসের স্টাফ কোয়ার্টা

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?