Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

জুমের ফসলে জমজমাট আলীকদম বাজার; দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, আলীকদম।

Bibartan Post by Bibartan Post
সেপ্টেম্বর ৫, ২০২৩
in বান্দরবান
Reading Time: 1 min read
0
জুমের ফসল কিনছে ক্রেতা

জুমের ফসল কিনছে ক্রেতা

জুমের ফসলে জমজমাট হয়ে উঠছে আলীকদম বাজার। হাটের দিনে নানা সবজির পাশাপাশি জুমে উৎপাদিত সবজিতে ভরপুর হয়ে উঠে বাজারে।

সোমবার আলীকদম সপ্তাহিক হাটে গিয়ে জুমে উৎপাদিত চিনার ফল,মারফা,মক্কা,টকফল ও নানা জানতের সবজি দেখা যায়। তবে এসব জুমের ফল চড়ামূল্যের কারণে অনেকে দাম জেনে না কিনে ফিরে যাচ্ছেন।

জুমের ফসল কিনছেন ক্রেতা

আলীকদমে জুমখেতে এবার ভালো ফলন হয়। তারপরেও চড়া দামের কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন “বিয়াকগিনর দাম বাড়ের, এতল্লাই দাম বাইজ্জে’দে” অর্থাৎ “সবকিছু দাম বেশি, তাই দাম বেড়েছে”

আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের সব কয়টির পাহাড়ি উঁচু ভুমি ও পাহাড়ে জুম চাষ হয়। কুরুকপাতা ইউনিয়নে সবচেয়ে বেশি জুম চাষ হয়েছে।
একসময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জুমে উৎপাদিত পণ্যের দাম পাওয়া না গেলেও বর্তমানে সড়ক পথে যোগাযোগ উন্নত হওয়ায় আলীকদম সদরে এনে জুম ফসল বিক্রি করছেন জুমিয়ারা।

সোমবার সাপ্তাহিক হাটের দিনে আলীকদম বাজারে গিয়ে দেখা যায়, জমজমাট হাটে আলাদা কদর পাচ্ছে জুমের ফসল। আশপাশের খেতে উৎপাদিত শাক সবজি সরাসরি এই বাজারে আসে। এগুলো যেমন তরতাজা, তেমনি দামেও সস্তা।

তবে বিশেষ কিছু পন্য “চিনার ও মক্কা(পাহাড়ী ভুট্টা)” দাম বেশি হওয়ায় ক্রেতার কিনতে আগ্রহ কম দেখা গেছে।

বিক্রেতা মাংলত ম্রো জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে জুমের মাটিতে একসঙ্গে বিভিন্ন রকম বীজ বপন করা হয়। ভাদ্র-আশ্বিন মাসে জুমের ফসল কাটা হয়। পাহাড়ের ঢাল থেকে জুমের পাকা ধান সংগ্রহ করে বার্ষরিক খাবার চলে। ধানের পাশাপাশি মারফা, চিনারী, ভুট্টা, তিল, বেগুন, ধনি মরিচ, ঢ্যাঁড়স, কাঁকরোল, কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি ও চাষ করা হয়।

জুমের ফসল কিনছে ক্রেতা
জুমের নানা ফসল বিক্রি করতে এসেছেন বিক্রেতা

অন্য আরেক চাষি কাইংপং ম্রো জানান, জুমে বীজ লাগানোর ৩-৪ মাস পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পর ফসল পাওয়া যায়। জুমে ধানের পাশাপাশি অন্তত ৩৩ জাতের মিশ্র ফসল চাষ হয়। এ বছর বৃষ্টি হওয়ায় জুমের বাম্পার ফলন হয়েছে। তাই জুমিয়াদের চোখে-মুখে হাসি ফুটেছে।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি বছর ১ হাজার ৮শ ৭৫ হেক্টর জমিতে জুমে চাষ হয়েছে। নানা জাতের সবজি ও ফল জুমে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয় তা অতিবৃষ্টি ও অনাবৃষ্টি কারণে বাধাগ্রস্থ হতে পারে। তবে জুমের নতুন ফসল বাজারে পাওয়া যাচ্ছে, স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের এর চাহিদা থাকায় নানা স্থানে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

এদিকে উপস্থিত এক ক্রেতা নাজমা আক্তার এসেছেন জুম ফসল কিনতে। চট্টগ্রামে মেয়ের বাড়ি পাঠাবে জুমের “মক্কা ও চিনার” ফল। মোটামুটি সাইজের প্রতিপিস মক্কা ১৫ টাকা দাম বলে বিক্রেতা। এতে নাজমা বেশ বিব্রতবোধ করেন, দামাদামি করেও দাম কমা রাখলেন না বিক্রেতা। উপায় না পেয়ে বাজারে কম দামে পায় কিনা দেখতে বাজার ঘুরে দেখেন তিনি।

ক্রেতা বিক্রেতার দামাদামি
ক্রেতা বিক্রেতার দামাদামি

এদিকে জুমের চিনার ফল বিক্রি হচ্ছে কেজিতে। এসব ফল স্বাদে ও সস্তায় পরিচিত থাকলেও তারও দাম বেড়েছে।
কেজিতে বিক্রি হতে দেখে বিস্মিত হন স্থানীয় বাসিন্দা মোঃ রিয়াজ উদ্দীন। তাঁর মতো আরো স্থানীয় মানুষ জুম ফসল কিনতে গিয়ে দাম শুনে দামাদামি করতে শুরু করেন।

Tags: আলীকদম বাজারচড়া দামজুম চাষজুমের নতুন সবজিজুমের ফসল
Bibartan Post

Bibartan Post

আরো পড়ুন

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে
বান্দরবান

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬
বান্দরবান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP
বান্দরবান

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
Next Post
আলীকদম চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ স্মমেলন

আলীকদম চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ স্মমেলন

আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?