বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক মঞ্চে পালন করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে বিএনপির অপর একটি অংশ বাজার এলাকায় আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যনু মার্মা। সভায় সভাপতিত্ব করেন মাস্টার মঞ্জুরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আবছার ছোটন, শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার আলম, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব সন্তোষ কান্তি দাশ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সদস্য অংহ্লাচিং মার্মা হেডম্যান, উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব রেহেনা বেগমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এসময় নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
সভায় নেতারা আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দলকে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভায় বক্তব্য রাখছেন।
এদিকে পথসভায় বক্তব্য রাখেন
আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমেদ, সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,সিঃ যুগ্ন আহব্বায়ক মনচুর আলম, আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া,আলীকদম সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের নেতা তানভীর আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন