Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

নাইক্ষ্যংছড়ি বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

Md. Sah Alam by Md. Sah Alam
অক্টোবর ১২, ২০২৫
in বান্দরবান
Reading Time: 1 min read
0
BGB

বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)


নিজস্ব প্রতিবেদক | বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতের নাম নায়েক মোহাম্মদ আকতার। বিস্ফোরণে তার দুই পা ক্ষতবিক্ষত হয় এবং ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত নায়েক আকতার ওই ব্যাটালিয়নের বাইশফাঁড়ি বিওপিতে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সকালে টহলরত অবস্থায় বিজিবির একটি দল সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে টহল দলের সদস্য নায়েক আকতার গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে কক্সবাজারের রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র আরও জানায়, বিস্ফোরণস্থলটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (AA)-এর নিয়ন্ত্রণাধীন অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সদস্যরা পূর্বে ওই এলাকায় স্থাপন করা ল্যান্ডমাইন থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের কারণে সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আরাকান আর্মি সীমান্তবর্তী বেশ কিছু এলাকাকে মাইনফিল্ডে পরিণত করেছে। ফলে ঘুমধুম ও বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে টহলরত বিজিবি সদস্যরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

এর আগে একই সীমান্ত এলাকায় একাধিকবার মাইন বিস্ফোরণে স্থানীয় নাগরিক ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হতাহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তারা অনুপ্রবেশ ও মাইনঝুঁকি রোধে সীমান্তে বিজিবির পাশাপাশি সেনা নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

৩৪ বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Tags: নাইক্ষ্যংছড়িবাইশফাঁড়িবিজিবিমাইন বিস্ফোরণসীমান্তে
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

JEla Parisad Football
জাতীয়

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Press briefing BGB
বান্দরবান

ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বিজিবি: আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী

ফেব্রুয়ারি ২, ২০২৬
Sasing pru Jari
জাতীয়

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Next Post
Balipara zoon

বান্দরবানের থানচি ও আলীকদমে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৬ সশস্ত্র সদস্য আটক

paketmar

আলীকদমে পকেটমার সন্দেহে দুই ব্যক্তি আটক, থানায় হস্তান্তর

No Result
View All Result

সর্বশেষ

JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Alikadam

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Press briefing BGB

ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বিজিবি: আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী

ফেব্রুয়ারি ২, ২০২৬
Sasing pru Jari

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Cantonment Public School

আলীকদমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানুয়ারি ৩০, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?