Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home জাতীয়

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আলীকদম শিক্ষক সমিতির শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ৯৭ ভাগ দায়িত্ব পালন করছি আমরা। কিন্তু বেতন-ভাতার দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। দেশ স্বাধীনের পর ৫৩ বছর হলেও আমাদের বৈষম্যের অবসান হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেলেও এখন পর্যন্ত শিক্ষা উন্নয়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই দ্রুত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। 

Md. Sah Alam by Md. Sah Alam
সেপ্টেম্বর ২৪, ২০২৪
in জাতীয়
Reading Time: 1 min read
0
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আলীকদম শিক্ষক সমিতির শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি জমা দেন শিক্ষক সমিতির প্রতিনিধিরা



মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি পাঠিয়েছে আলীকদম মাধ্যমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দ) রূপায়ন দেব এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি জমা দেন শিক্ষক সমিতির প্রতিনিধিরা। সে সময় আলীকদম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক উপস্থিত ছিলেন ।

স্মরকলিপিতে উল্লেখ করেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ৯৭ ভাগ দায়িত্ব পালন করছি আমরা। কিন্তু বেতন-ভাতার দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। দেশ স্বাধীনের পর ৫৩ বছর হলেও আমাদের বৈষম্যের অবসান হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেলেও এখন পর্যন্ত শিক্ষা উন্নয়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই দ্রুত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল মাদ্রাসা) জাতীয়করণ করতে হবে।

সারাদেশ ব্যাপী একযোগে শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি পাঠিয়েছেন মাধ্যমিক শিক্ষক সমিতি। দাবী আদায় নাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে উল্লেখ্য করা হয় স্মরকলিপিতে।


আলীকদম মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিমুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময় সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবী জানিয়ে আসছি । এবার দাবী আদায়ে সরকারের উপদেষ্টা মহল দৃষ্টি-আর্কষণ না করলে শিক্ষকরা দাবী আদায় অনড় আবস্থান নিবে।

আলীকদম মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ অত্যন্ত জরুরী। একই শিক্ষকাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

এদিকে ওই স্মরকলিপিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে আলীকদম মাধ্যমিক শিক্ষা সমিতির নেতারা।

স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাকিম, অর্থ সম্পাদক এম কলিম উল্লাহ, শিক্ষক প্রতিনিধি বাবলুর রহমান , প্রচার সম্পাদক মোঃ ‍শাহ আলম প্রমুখ

Tags: উপদেষ্টাজাতীয়করণদাবিমাধ্যমিক শিক্ষাশিক্ষক সমিতিস্মরকলিপি
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

Alikadam
বান্দরবান

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Teacher
জাতীয়

দশম গ্রেডসহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

নভেম্বর ৯, ২০২৫
আলীকদম সেনা জোন কর্তৃক অনুদান প্রদান।
বান্দরবান

আলীকদম সেনা জোন কর্তৃক অনুদান প্রদান

জুন ১৩, ২০২৪
Next Post
Seed of zome

পাহাড়ের চলছে ধান কাটার মহোৎসব

Sobroto

নিখোঁজ সুব্রতের অর্ধমাঁটি চাঁপা লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?