Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

সংসদীয় প্রার্থী ঘোষণার পর আলীকদম বিএনপিতে আন্তঃকোন্দল চরমে, পৃথক মঞ্চে জাতীয় সংহতি দিবস পালন।

Bibartan Post by Bibartan Post
নভেম্বর ৭, ২০২৫
in বান্দরবান
Reading Time: 1 min read
0
Alikadam

আলীকদম উপজেলা বিএনপির পৃথক মঞ্চের জাতীয় সংহতি দিবস পালন

আলীকদম (বান্দরবান)
সংসদীয় প্রার্থী ঘোষণার পর নমিনেশন পাওয়া ব্যক্তির পক্ষে সংগঠনগতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এর উল্টো চিত্র দেখা গেছে বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপিতে।

প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলটির মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন স্পষ্ট আকার ধারণ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরিকে সংসদীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার পর উপজেলা বিএনপি সাচিং প্রু জেরি গ্রুপ এবং বাদ পড়া মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন জাবেদ রেজা। আসন্ন নির্বাচনে তিনি মনোনয়নের অন্যতম দাবিদার হিসেবেই বিবেচিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে সাচিং প্রু জেরির মনোনয়ন চূড়ান্ত হলে দুই নেতার অনুসারীদের মধ্যে প্রকাশ্য অসন্তোষ দেখা দেয়।

এই বিভক্তির প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালনের সময়।

সাচিং প্রু জেরির অনুসারীরা উপজেলা সদরস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পথসভা আয়োজন করেন।

অপরদিকে জাবেদ রেজা সমর্থিত নেতাকর্মীরা আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আলাদা আলোচনা সভা করে দিবসটি পালন করেন।

এর আগেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষ পৃথক র‌্যালি ও সভা করে নিজেদের অবস্থান জানান দেয়, যা স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

এ বিষয়ে সাচিং প্রু জেরির সমর্থক এক নেতা বলেন,
“কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত।”
অপরদিকে জাবেদ রেজার ঘনিষ্ঠ এক নেতা অভিযোগ করে বলেন,
“যারা মাঠে কাজ করেন, দলের কঠিন সময়ে সংগঠন ধরে রেখেছেন—তাদের মূল্যায়ন করা হয়নি। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”

জেলা বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমাদের উদ্দেশ্য নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করা। বিভেদ দূর করে সবাইকে নিয়ে মাঠে নামার উদ্যোগ চলছে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিভাজন দীর্ঘস্থায়ী হলে আসন্ন সংসদ নির্বাচনের মাঠে বিএনপি সংগঠনিকভাবে দুর্বল অবস্থায় পড়তে পারে।

Tags: দলীয়কোর্ন্দলবান্দরবানবিএনপিমনোনয়ন
Bibartan Post

Bibartan Post

আরো পড়ুন

JEla Parisad Football
জাতীয়

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Press briefing BGB
বান্দরবান

ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বিজিবি: আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী

ফেব্রুয়ারি ২, ২০২৬
Sasing pru Jari
জাতীয়

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Next Post
Teacher

দশম গ্রেডসহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

আলীকদমে তিন ইটভাটায় অভিযান : জরিমানা আদায়

আলীকদমে তিন ইটভাটায় অভিযান : জরিমানা আদায়

No Result
View All Result

সর্বশেষ

JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Alikadam

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Press briefing BGB

ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বিজিবি: আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী

ফেব্রুয়ারি ২, ২০২৬
Sasing pru Jari

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Cantonment Public School

আলীকদমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানুয়ারি ৩০, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?