Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home জাতীয়

সমাবেশ থেকে ফিরেই হাতাহাতিতে জড়ালেন বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ নেত্রীরা

রাজধানীর সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

Bibartan Post by Bibartan Post
সেপ্টেম্বর ২, ২০২৩
in বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0
সমাবেশ থেকে ফিরেই হাতাহাতিতে জড়ালেন বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ নেত্রীরা

সমাবেশ থেকে ফিরে ক্যাম্পাসের প্রবেশের সময়ই হাতাহাতি। ছবি ইন্টারনেট

বির্বতন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁরা। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে অন্য সবার সঙ্গে শপথও নিয়েছেন। কিন্তু সমাবেশ শেষ করে সন্ধ্যায় হোস্টেলে প্রবেশের সময়ই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন।

রাজধানীর সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ–পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী এবং শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপ–সাহিত্য বিষয়ক সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের গ্রুপের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে।

সাইমুনের অভিযোগ, শাখা ছাত্রলীগের সভাপতি শেলীর নেতৃত্বে তাঁর (সাইমুন) কর্মীদের ওপর হামলা করা হয়েছেন। তবে এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শেলী।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, কলেজের গেট হয়ে হোস্টেলে ঢুকতে হয়। হোস্টেল প্রবেশের সময় তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে সেটি হাতাহাতিতে গড়ায়। ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলীও উপস্থিত ছিলেন।

হাবীবা আক্তার সাইমুনের অভিযোগ, শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফা আক্তার শ্রাবণী, ছাত্রলীগ কর্মী হাফসা, ওহি ও লাবনীর নেতৃত্বে তাঁর কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এ হামলায় ইন্ধন দিয়েছেন শেলী। সাইমুন আজকের পত্রিকাকে বলেন, ‘শেলী সরাসরি উপস্থিত ছিল। তার উপস্থিতিতে আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমার কর্মীদের ৬–৭ জন আহত হয়েছে। সামাজিক কারণে তাদের নাম–পরিচয় বলছি না। একজনের মোবাইলও ভেঙে ফেলেছে শেলীর কর্মীরা।’

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিনা আক্তার শেলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যখন শুনেছি হোস্টেলে ঢোকার সময় এ রকম সমস্যা হয়েছে তখন সঙ্গে সঙ্গে নিচে গিয়ে সমাধান করে দিয়েছি। যার মোবাইল ভেঙে গেছে তার মোবাইল ঠিক করে দেব বলেছি। আমি কোনো হামলা করিনি, হামলার সঙ্গে জড়িত ছিলাম না। আমার ব্যাপারে তার (সাইমুন) অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হোস্টেলে যারা মেট্রোন (কেয়ারটেকার) রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে পারেন। তারা বিষয়টি দেখেছেন।’

হোস্টেলের মেট্রোন তাহমিনা খাতুন বলেন, ‘দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। সিরিয়াস কোনো সমস্যা হয়নি। হাতাহাতির একপর্যায়ে সভাপতি সেলিনা আক্তার এসে থামিয়ে তাঁর অনুসারীদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।’

Tags: ছাত্রলীগঢাকাসমাবেশসংর্ঘষ
Bibartan Post

Bibartan Post

আরো পড়ুন

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান
বান্দরবান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
Sasing pru Jari
জাতীয়

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Teacher
জাতীয়

দশম গ্রেডসহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

নভেম্বর ৯, ২০২৫
Next Post
জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন

চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?