Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

আলীকদম চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ স্মমেলন

আলীকদম প্রতিনিধি:

Bibartan Post by Bibartan Post
সেপ্টেম্বর ৭, ২০২৩
in বান্দরবান
Reading Time: 1 min read
0
আলীকদম চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ স্মমেলন

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও তার পরিবার পরিজনের রোষানাল থেকে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের শিবাতলী পাড়া আবু সৈয়দ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলীকদম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবী জানান ভূক্ত আবু সৈয়দ ও তার পরিবার-পরিজন। আবু সৈয়দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে ওমর ফারুক।

তার দুই ছেলে তারেক, ওমর ফারুক ও আত্মীয়-পরিজন নিয়ে করা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সৈয়দ বলেন, ২০০৫ সালে শিবাতলী গ্রামের হ্লাথোয়াই মার্মার ওয়ারিশ থেকে ২৮৭নং তৈন মৌজার হোল্ডিং নং- ৬০৪ এর আন্দর ৫.০০ একর জমি ক্রয় করেন আবু সৈয়দ।

হ্লাথোয়াই মার্মা মারা যান ১৯৯০ সালের ১ ফেব্রুয়ারি। যা চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ এর মৃত্যু সনদ নিবন্ধন নং- ৮৫০, বই নং- ০০১, তারিখ: ৩১/০৩/২০১৬ মূলে প্রমাণিত। এ মৃত্যু সনদে স্বাক্ষর করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

আবু সৈয়দ অভিযোগ করেন, ১৯৯০ সালে মারা যাওয়া হ্লাথোয়াই মার্মাকে জীবিত দেখিয়ে জয়নাল চেয়ারম্যানের বাবা নুরুল কবির একই হোল্ডিং এর জমি ক্রয় করার দলিল সৃজন করেন ২২/০৯/১৯৯৬ খ্রিস্টাব্দ তারিখ। এ দলিলের অনুবলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জমি বিক্রয় না দাবী নামা দলিল নং- ১০৫ তারিখ: ১৯/০৮/২০০৭ সৃজন করা হয়। জমি ক্রয়কালীন পুরো বিষয়টি গোপন রাখা হয়, যাতে আবু সৈয়দ বিষয়টি জানতে না পারেন।
লিখিত বক্তব্যে আবু সৈয়দ বলেন, ২০০৫ সালে এ জমি ক্রয়ের পর থেকে তিনি পরিবার পরিজন নিয়ে ঘর বাড়ি তৈরী করে শান্তিতে বসবাস করছিলেন। সম্প্রতি ইউপি চেয়ারম্যান জয়নালের লোকজন জমি দখলে দাঙ্গা-হাঙ্গামা করেন। এতে আবু সৈয়দের পরিবারের পক্ষে তার ছেলে ওমর ফারুক বাদী হয়ে আদালতে মামলা করেন।

আদালতে করা জি.আর মামলা নং- ২৩/২৩-এ জামিন চাইতে গেলে সম্প্রতি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তার পিতা নুরুল কবির, ছোট ভাই কামাল উদ্দিন, জামাল উদ্দিন ও ভগ্নিপতি মহিউদ্দিনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত।

আবু সৈয়দের অভিযোগ, জামিনে বেরিয়ে আসামীরা বাদীকে এবং তার পরিজনকে মারধর করার হুমকী দিচ্ছে। বাড়ি ভিটা থেকে উচ্ছেদে পুনরায় হামলা করবে বলে আশংকা করছেন আবু সৈয়দ।

আবু সৈয়দের ছেলে তারেক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাকে জয়নাল চেয়ারম্যানের লোকজন ষড়যন্ত্র করে শিবাতলী পাড়ায় তার নামীয় তারেক স্টোরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিয়ে আটক করায়। এটি ষড়যন্ত্র ছিল। মামলা থেকে সে বর্তমানে জামিনে আছেন। তিনি আশংকা করছেন, এ ধরণের ষড়যন্ত্র আরো করছে চেয়ারম্যানের লোকজন। তারা এখন নিরাপত্তাহীন।

এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক, জোন কমান্ডার, পুলিশ সুপার ও ইউএনও বরাবর।

Tags: ইউপি চেয়ারম্যানচৈক্ষ্যং ইউনিয়নজমি দখল
Bibartan Post

Bibartan Post

আরো পড়ুন

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে
বান্দরবান

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬
বান্দরবান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP
বান্দরবান

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
Next Post
আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

আলীকদম সেনা জোন ‘উজ্জীবিত একত্রিশ’ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলীকদম সেনা জোন 'উজ্জীবিত একত্রিশ' এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?