Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট (শিবাতলী) এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Md. Sah Alam by Md. Sah Alam
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
in জাতীয়
Reading Time: 1 min read
0
Alikadam


আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:


বান্দরবানের আলীকদম উপজেলায় ৭০ বছর বয়সী রহিমা বেগম নামে এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট (শিবাতলী) এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত রহিমা বেগম ওই এলাকার আবু তালেবের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে (পক্ষাঘাত) আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নিতে যান। এসময় শয়নকক্ষে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

নিহতের ছেলে নুরুল আমিন আহজারি করে বলেন, “আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন, বিছানা থেকে নড়াচড়া করতে পারতেন না। এই বয়সে তাঁকে কেন এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করা হলো, আমরা বুঝতে পারছি না। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই নিশ্চিত হওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে নিহতের দুই পুত্রবধূসহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ ও সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

← Back

Thank you for your response. ✨

Tags: আলীকদমগ্রেফতারপুলিশহত্যাকান্ড
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

Teacher
জাতীয়

দশম গ্রেডসহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

নভেম্বর ৯, ২০২৫
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আলীকদম শিক্ষক সমিতির শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি
জাতীয়

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আলীকদম শিক্ষক সমিতির শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি

সেপ্টেম্বর ২৪, ২০২৪
আলীকদম সেনা জোন কর্তৃক অনুদান প্রদান।
বান্দরবান

আলীকদম সেনা জোন কর্তৃক অনুদান প্রদান

জুন ১৩, ২০২৪
Next Post
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Alikadam

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?