Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

বান্দরবানের আলীকদমে বিজিবি’র শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

Md. Sah Alam by Md. Sah Alam
ফেব্রুয়ারি ৪, ২০২৫
in বান্দরবান
Reading Time: 1 min read
0
বান্দরবানের আলীকদমে বিজিবি’র শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ


আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:


বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ এবং পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়। 

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কলার ঝিরি এলাকায় আলীকদম প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিসে এই শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করেন বান্দরবান বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএস ইমরুল হাসান, ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল মোঃ আকিব জাবেদ এবং নবাগত অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান জেলার থানছি ও আলীকদম উপজেলাসহ পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা দেশপ্রেম, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করছে।

“অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় বিজিবি পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা, নগদ অর্থ, ত্রাণ, শীতবস্ত্র এবং অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। এই কার্যক্রম স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে
বান্দরবান

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬
বান্দরবান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP
বান্দরবান

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
Next Post
সমাবেশে বক্তব্য রাখছেন প্রধান অতিথি।

আলীকদম উপজেলায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Farmar party

আলীকদমে দুর্গম কুরুকপাতা এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?