Welcome to Bibartan24 - সময়ের বিবর্তনে, মানুষের কল্যাণে
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Bibartan24
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
No Result
View All Result
Bibartan24
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Home বান্দরবান

আলীকদমে জীপ দুর্ঘটনায় নিহত ১, আহত ২৩

বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ খাদে পড়ে একজন নিহত ও নারী-শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

Md. Sah Alam by Md. Sah Alam
মে ১৬, ২০২৫
in বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0
Alikadam

গাড়িটিতে ২৪ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই শিশু।

আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ খাদে পড়ে একজন নিহত ও নারী-শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তনয়া ম্রো (২৬)। তিনি রুপসীপাড়া ইউনিয়নের থংপং পাড়ার বাসিন্দা ও ক্রালাই ম্রোর পুত্র। আহতদের বাড়ি ডিমপাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।

জানা যায়, থংপং ম্রো কারবারি পাড়া থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাত্রা করা জীপটি কলারঝিড়ির জবিরাম কারবারী পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে ২৪ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই শিশু।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে আহত ২৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর গুরুতর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পরপরই আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মুমিন হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও পরিবহন সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও, দুর্ঘটনায় আহতদের সহায়তায় আলীকদম উপজেলা বিএনপির পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

 

Tags: আলীকদম জীপ দুর্ঘটনা বান্দরবান রোড অ্যাকসিডেন্ট জীপ খাদে পড়ে নিহত আলীকদম নিউজ
Md. Sah Alam

Md. Sah Alam

আরো পড়ুন

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান
বান্দরবান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
Sasing pru Jari
জাতীয়

আলীকদমে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩১, ২০২৬
Teacher
জাতীয়

দশম গ্রেডসহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

নভেম্বর ৯, ২০২৫
Next Post
আলীকদমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লে-আউট হস্তান্তর

আলীকদমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লে-আউট হস্তান্তর

আলীকদমে ‘লাউদাতো সি’ সপ্তাহ পালিত

আলীকদমে ‘লাউদাতো সি’ সপ্তাহ পালিত

No Result
View All Result

সর্বশেষ

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

আলীকদমে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সংকট আবারও সামনে

এপ্রিল ১০, ২০২৬

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

মার্চ ১০, ২০২৬
Woman day UNDP

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস পালিত, পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ইউএনডিপির কার্যক্রম গুরুত্বারোপ

মার্চ ৯, ২০২৬
রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

রমজান উপলক্ষে আলীকদমে ৫৭ বিজিবি এর ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় আর্থিক অনুদান

মার্চ ৯, ২০২৬
JEla Parisad Football

আলীকদমে অনূর্ধ্ব-১৭ বালকদের ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আলোচিত

  • Alikadam

    আলীকদমে সৎভাইয়ের হাতে কলেজ ছাত্র খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তা, প্রধান শিক্ষক জিয়াবুল পলাতক

    0 shares
    Share 0 Tweet 0
  • আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমে বিরত থাকার নির্দেশ

    0 shares
    Share 0 Tweet 0
  • দারিদ্র্যতাকে জয় করে নুসরাত জাহান লাবনীর এসএসসিতে জিপিএ-৫

    0 shares
    Share 0 Tweet 0
Bibartan24 Official Logo

Publishing & Editing

Vertex Group of Bangladesh

যোগাযোগ
ই-মেইল: [email protected]

© 2025 Bibartan - সময়ের বিবর্তনে মানুষের কল্যাণে

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • হোম
  • জাতীয়
  • বান্দরবান
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • রাজনীতি
  • পর্যটন
  • বাণিজ্য
  • অপরাধ
  • জীবন ও জীবিকা
  • খেলা
  • বিশেষ সংবাদ
  • মতামত
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?